মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ষণে অভিযুক্ত সৌদি কূটনীতিক ভারত ছেড়েছেন

ভারতে দুইজন নেপালি গৃহকর্মীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সৌদি কূটনীতিক ভারত ছেড়ে চলে গেছেন। কূটনৈতিক সুরক্ষার আওতায় তিনি ভারত ছেড়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

অবশ্য দিল্লিতে সৌদি দূতাবাস অবশ্য ওই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। ওই কর্মকর্তার কূটনৈতিক সুরক্ষা অব্যাহতির অনুরোধও তারা প্রত্যাখ্যান করেছে।

ফলে ভারতে তার অপরাধের বিচার সম্ভব নয়। আবার ঘটনাটি সৌদি আরবে না ঘটায়, সৌদি আইনেও তার বিচার হবে না। তবে বিশ্লেষকরা বলছেন, এই কর্মকর্তার ভারত ছাড়ার ফলে আসলে একটি কূটনৈতিক টানাপড়েন থেকে ভারত ও সৌদি আরব, দুই দেশই রক্ষা পেল।

ওই কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ, গুরগাঁও-তে তার বিলাসবহুল ফ্ল্যাটে তিনি দুজন নেপালি মহিলাকে টানা কয়েক মাস ধরে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে গেছেন, তাদের ওপর বিকৃত যৌন নির্যাতনও চালানো হয়েছে।

৭ সেপ্টেম্বর রাতে স্থানীয় একটি এনজিও-র কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালায় এবং আটক দুই নেপালি মহিলাকে উদ্ধার করে।

দিল্লির নেপাল দূতাবাসও গোপন সূত্রে এই নির্যাতনের খবর পেয়ে ভারতীয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ করেছিল। উদ্ধার হওয়া দুজন নেপালি নাগরিক – যাদের বয়স ৫০ আর ২০ – তারা পুলিশকে জানিয়েছেন ওই ফ্ল্যাটে প্রায় চার মাস ধরে তাদের আটকে রাখা হয়েছিল।

এই সময়ের মধ্যে তাদের ওপর বহু লোক প্রায় রোজ ধর্ষণ করেছেন, তাদের নিয়মিত মারধোর করা হয়েছে এবং প্রায় কিছুই খেতে দেওয়া হয়নি। তাদের ফ্ল্যাটের বাইরে পা রাখারও অনুমতি ছিল না।

নেপাল থেকে প্রতি বছর হাজার হাজার মহিলা গৃহপরিচারিকার কাজের জন্য ভারতে বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি দেন। কিন্তু তাদের অনেককেই অমানবিক পরিবেশে কাজ করতে হয় ও অকথ্য নির্যাতনের শিকার হতে হয় বলে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে।

এই দুই নেপালি মহিলাও গত এপ্রিলে নেপালে ভূমিকম্পের পর কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি দেন বলে জানা গেছে। সৌদির জেদ্দায় দুসপ্তাহ কাটিয়ে মনিবের সঙ্গে তারা এরপর ভারতে চলে আসেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প