ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম


ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কুখ্যাত ডন দাউদ। দাউদের সেবা যত্নের জন্য বাইয়ের এক বেসরকারি হাসপাতাল থেকে ফিলিপিনো নার্সকে ভাড়া করে আনা হয়েছিল। তার সেবা যত্নেই এখন সুস্থতার পথে ডন দাউদ। তবে সেই নার্সের আর কোনও খবর নেই৷ গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে এখবর নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডে৷
শুক্রবার দাউদের সুস্থ হওয়ার খবর পাওয়া যায়। এই দিনেই ১৯৯৩ সালের মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় অন্যতম অভিযুক্ত আবু সালেমকে দোষী সাব্যস্ত করেছে মুম্বাইয়ের বিশেষ টাডা আদালত। এই মামলায় মূল আসামী দাউদ ইব্রাহিম।
ইন্ডিয়া টুডে জানাচ্ছে, করাচির বাংলোতেই হাসপাতাল ফেরত দাউদ ইব্রাহিমকে রাখা হয়েছে। তাকে ঘিরে রেখেছে পাকিস্তানের সামরিক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের বিশেষ দল। দাউদকে সর্বক্ষণ চোখে চোখে রেখেছে তার অত্যন্ত ঘনিষ্ঠ জাভেদ চিকনা। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি বেয়াই সাবেক পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াদাদের সঙ্গে একটি পার্টিতেও অংশ নেয় দাউদ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













