নতুন সেনাপ্রধান নিয়োগ করল তুরস্কের সরকার
নতুন সেনাপ্রধান নিয়োগ করল তুরস্কের সরকার৷ জঙ্গি গোষ্ঠী আইএসআইএল এবং কুর্দিস্তান পিপলস পার্টি বা পিকেকের অবস্থানে সামরিক হামলা চালানোর মধ্যেই বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তুর্কি সরকার দেশের পদাতিক বাহিনীর কমান্ডার জেনারেল হুলুসি আকারকে নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ করেছে।
সম্প্রতি তিনি জেনারেল নেকদেত ওজেলের স্থলাভিষিক্ত হবেন। অভিজ্ঞতা ও দৃঢ় স্বভাবের জন্যই জেনারেল হুলুসিকে সেনাপ্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ৬৩ বছর বয়সী ন্যাটো সামরিক জোটে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তাঁর৷
প্রসঙ্গত, আইএসআইএল এবং উত্তর ইরাকে পিকেক হামলা চালাচ্ছে তুরস্ক সিরিয়ার উপর। তুরস্কের সুরুক শহরে সন্ত্রাসী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার পরে তুর্কি সরকার সামরিক হামলা শুরু করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













