নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলায় নিহত ৪২
নাইজেরিয়ায় দুটি মসজিদে বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৪২ জন। একে আহত হয়েছে শতাধিক নামাজি। নামাজ আদায় করতে আসা মুসল্লিদের লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা।
বিবসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
ইয়োলার একটি নতুন মসজিদে বোমা হামলা চালানো হলে কমপক্ষে ২৭ জন নিহত হয়।
এর কিছু সময় আগে মাইদুগুরির একটি মসজিদে হামলা চালানো হলে নিহত হয় অন্ততপক্ষে ১৫ জন। একই দিন দুটি মসজিদে হামলায় নিহত হয়েছে মোট ৪২ জন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নাইজেরিয়ায় এ ধরনের হামলা চালিয়ে থাকে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম।
যেসব মুসলিম ও খ্রিষ্টান বোকো হারামের আদর্শে বিশ্বাস করে না, তাদের ওপর হামলা চালায় এই জঙ্গিগোষ্ঠী। তাদের জঙ্গিপনায় দেশটির কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হাজারো মানুষ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













