নাবালিকাকে ৩ মাস ধরে ধর্ষণের অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে


ক্লাস ফাইভের ছাত্রীকে তিন মাস ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল কংগ্রেস নেতার বিরুদ্ধে। ঘটনাটি পুরাতন মালদার মহানন্দা কলোনির। অভিযুক্ত কমল মণ্ডল পলাতক।
জানা গেছে, ওই কংগ্রেস নেতার বাড়িতে ছবি আঁকা শিখতে যেত ওই নাবালিকা। পরিবারের অভিযোগ, এই সুযোগে প্রায় তিন মাস ধরে তার ওপর যৌন নির্যাতন চালায় ওই কংগ্রেস নেতা। এরপর গতকাল অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। স্থানীয় মোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে ভর্তি করা হয়। জানাজানি হয় যৌন নির্যাতনের কথা। এই ঘটনায় মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে, ধর্ষণের ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছে অভিযুক্তের পরিবার।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













