নারী শিক্ষকের কারাদণ্ড: ৩ কিশোরের ওপর যৌন সন্ত্রাসের দায়ে (ভিডিও)
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে তিন শিক্ষার্থীর ওপর যৌন সন্ত্রাস চালানোর দায়ে এক নারী শিক্ষককে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে সেখানকার আদালত। জেনিফার ফিচার নামে ৩০ বছর বয়সী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, ১৭ বছর বয়সী তিন কিশোরের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত ছিলেন তিনি। এমনকি অন্তঃসত্ত্বা হওয়ার পর গর্ভপাতও করতে হয়েছে তাকে।
২০১৪ সালে এক শিক্ষার্থীর মায়ের করা অভিযোগের প্রেক্ষিতে শিক্ষকে গ্রেফতার করা হয়। ছেলের ফোনে শিক্ষকের পাঠানো আপত্তিকর কিছু টেক্সট দেখে অভিযোগটি করেন ওই শিক্ষার্থীর মা। তদন্ত চলার সময় অভিযোগ নিয়ে হাজির হয় বাকি দুই শিক্ষার্থী। পরে তিনজন অপ্রাপ্ত বয়স্ক মানুষের সঙ্গে ৩৭টি অপরাধ সংঘটনের দায়ে ফিচারকে দোষী সাব্যস্ত করে আদালত।
বিচারিক কার্যক্রমের সময়কার একটি ভিডিও সংগ্রহ করেছে । সেখানে দেখা যায়, রায় ঘোষণার সময় ফিচারকে বিচারপতি বলেন, ‘আপনি কী করেছেন তা ভাবার জন্য এখন অনেক সময় পেতে যাচ্ছেন।’ উত্তরে ফিচার বলেন, ‘যদি আমি আবার আগের সময়ে ফেরত যেতে পারতে পারতাম তাহলে আমার এসব কাজগুলো মুছে ফেলতাম। আমি যা করেছি তা ভাবতে ঘৃণা হচ্ছে।’
সেন্ট্রাল ফ্লোরিডা অ্যারোস্পেস অ্যাকাডেমিতে ইংরেজী পড়াতেন ফিচার। আর তিন কিশোরই ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
ভিডিও:
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













