নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার


নিখোঁজের একদিন পর রাজ দুলাল ওরফে দৌলা (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের একটি পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে দুর্গাপুর থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত দুলাল ঝালুকা গ্রামের আবদুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল রবিবার সকালে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন রাজ দুলাল। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকালে গ্রামের একটি পুকুরে দুলালের লাশ ভেসে উঠে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে দুলালের মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন


ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন













