নিজের মেয়েকে ধর্ষণ, বাবাকে ধরিয়ে দিলো মেয়ে


নিজের মেয়েকে চার বছর ধরে ধর্ষণ করার অপরাধে ভারতের ভুপাল রাজ্যের জালুন জেলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, মেয়েটি তার এক বন্ধুর সহায়তায় ঘটনার একটি ভিডিও চিত্র ধারণ করে প্রমাণ হিসেবে পুলিশকে দেখায়।
বুধবার মেয়েটি স্থানীয় থানায় গিয়ে তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে। অভিযোগে বলা হয়, তার বাবা তাকে চার বছর ধরে ধর্ষণ করে আসছে।
পুলিশ প্রমাণ চাইলে সে তার মোবাইলে থাকা ভিডিওটি দেখায়।
এ ঘটনা মেয়েটি এর আগে তার মা ও বোনদের কাছে বললে তারা বিশ্বাস করেনি। তাই প্রমাণ সংগ্রহ করতে তাকে এক প্রতিবেশী বন্ধুর সহায়তায় ভিডিও চিত্রটি ধারণ করে। ঘরের জানালা খোলা রাখায় তার বন্ধু মোবাইলে ধারণ করতে সক্ষম হয় বাবার পাশবিক আচরণ।
এরপর সে তার মায়ের কাছে ভিডিওটি দেখালে মায়ের পরামর্শে থানায় অভিযোগ করে।
পুলিশ কর্মকর্তা জং বাহাদুর জয়দেব টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, আইপিসি সেকশন ২৭৫, ৫০৬ এর আওতায় মেয়েটির বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য এখন অপেক্ষা করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













