নিজে ফোন করে মোদীকে ধন্যবাদ জানালেন ওবামা


এবছর ঐতিহাসিক সাফল্য পেয়েছে প্যারিসের বিশ্ব জলবায়ু সম্মেলন। এর সিংহভাগ কৃতিত্বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিলেন, আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা। এজন্য নিজে ফোন করে নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানালেন মার্কিন প্রেসিডেন্ট।
টেলিফোনে তিনি নরেন্দ্র মোদীকে বলেন, প্রধানমন্ত্রীর সদর্থক ভূমিকা এবং নেতৃত্বের জন্যই এটা সম্ভব হয়েছে। এবছর একশো পচানব্বইটি দেশ অংশ নেয় ওই সম্মেলনে। দু সপ্তাহের টানা আলোচনা-বিতর্ক শেষে বিশ্ব উষ্ণায়ন রোধে ঐকমত্যে পৌঁছেছে সব দেশ।
সম্মেলনের একফাঁকে নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদাভাবে কথাও হয় মার্কিন প্রেসিডেন্টের। সেই কথা যে বেশ খানিকটা ফলপ্রসূ হয়েছে, সেটাই বলাই যায়, ওবামার, নরেন্দ্র মোদীকে ফোন করা নিয়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













