‘নির্বাচন কমিশন অসহায়, বিএনপি হতাশ’


পৌর নির্বাচন নিয়ে বিএনপি হতাশ বলে নির্বাচন কমিশনকে জানিয়েছেন বিএনপি চেয়ারপর্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
বুধবার বিকেলে বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কার্যালয়ে লিখিত অভিযোগে এ কথা বলেছেন তিনি।
পরে উপস্থিত সাংবাদিকদের খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকান্ড দেখে মনে হয়েছে তারা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই। কমিশন অসহায় হয়ে পড়েছে। নির্বাচন কমিশন আমাদের যে আশ্বাস দিয়েছিল, তা তারা রাখতে পারেননি। যা দেখে বিএনপি হতাশ।’
মাহবুব বলেন, ‘মাঠ পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তাদের কতোটা নিয়ন্ত্রন ছিল এ ব্যপারে আমাদের সন্দেহ রয়েছে।’
‘কমিশনকে আমাদের কিছুটা অসহায় মনে হয়েছে। স্থানীয় প্রসাশনের ওপর তাদের কতোটা কর্তৃত্ব বজায় ছিল সেটিই প্রশ্ন।’
‘আমাদের শেষ কথা, আমরা গণতন্ত্রের পথে আছি, গণতন্ত্রের পথে থাকবো’। বলেন তিনি।
স্থগিত ভোট কেন্দ্রে পুন:ভোট দাবি করে বিএনপির এ নেতা বলেন, ‘আমরা আশা করবো, যেসব জায়গায় ভোট কেলেঙ্কারি হয়েছে, দখল হয়েছে, জালভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের ব্যবস্থা করবে ইসি। ফলে যারা অনিয়ম করেছে তারা আর উৎসাহিত হবেন না।’
কয়টি কেন্দ্রে অনিয়ম হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ইসিতে সুনির্দিষ্ট তালিকা দিয়েছি, শতাধিক কেন্দ্র থেকে এ ধরনের ঘটনা ঘটেছে, আরো তালিকা আসবে। নির্বাচন কমিশনের কাছেও তালিকা রয়েছে। সে তালিকা পর্যবেক্ষণ করলে বহু কেন্দ্রের ভোট স্থগিত হবে। এটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে ইতিবাচক হবে বলেও আমরা বিশ্বাস করি।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













