নির্বাচন সুষ্ঠু না হলে ইসির বিরুদ্ধে আন্দোলন : হাফিজ উদ্দিন


আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপি আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। ‘পৌর নির্বাচনে সরকারের ভূমিকা ও ইসির পদক্ষেপ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে অল কমিউিনিটি ফোরাম নামের একটি সংগঠন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পৌর নির্বাচন দিয়ে সরকার পরিবর্তন হবে না। সরকার কেন উদার হতে পারবে না। গণতন্ত্র রক্ষার জন্য সুষ্ঠু নির্বাচন করবে সরকার এটাই আমাদের প্রত্যাশা। পৌর নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি চেয়ারপারসনের ডাকে সরকারের আগে ইসির বিরুদ্ধে আন্দোলন করা হবে।
তিনি বলেন, সরকার নির্বাচনে কারচুপি করার জন্য মুখিয়ে আছে। একটি নীল নকশার নির্বাচনের ষড়যন্ত্র করছে। নির্বাচন কমিশনকে বলবো মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। যারা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেন।
হাফিজ বলেন, জনগণ যদি ভোট কেন্দ্রে যেতে না পারে তাহলে নির্বাচনের ব্যবস্থা করে লাভ কী? শুধু শুধু ২০ দলের নেতাকর্মীদের জীবননাশ করা হচ্ছে। বিএনপির প্রার্থীরা মাঠে নামতে পারছে না। হামলা মামলা করে নেতাকর্মীদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ভয় ভীতি দেখানো হচ্ছে। একজন কাউন্সিলরের মাকে অন্য কাউন্সিলর মেরে ফেলেছে। এ দেশের আইনশৃঙ্খলা বাহিনী কোথায়। তারা কী করে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল ইসলাম, জাতীয়তাবাদী তাঁতীদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













