নিহত ৯ ‘জঙ্গির’ ছবি প্রকাশ করেছে পুলিশ


রাজধানীর কল্যাণপুরে যৌথ বাহিনীর হামলায় নিহত নয় জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপির ফেসবুক পেজে এসব ছবি প্রকাশ করা হয়।
ডিএমপির ফেসবুক পেজে বলা হয়েছে, ‘ছবিতে প্রদর্শিত আজ ২৬-৭-২০১৬ তারিখে রাজধানীর কল্যাণপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত জঙ্গি/সন্ত্রাসীদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে এই পেজের ইনবক্সে প্রদান করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।’
পুলিশ জানায়, আজ ভোরে কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অপারেশন টোয়েন্টি সিক্স পরিচালনা করে যৌথ বাহিনী। এতে নয় জঙ্গি নিহত হয়। রাকিবুল হাসান রিগ্যান নামের এক জঙ্গি আহত হয়। তাকে আটক করা হয়েছে।
আটক জঙ্গি রাকিবুল হাসানের কাছ থেকে আটজনের নাম জেনেছে পুলিশ। তারা হলো- রবিন, ইমরান, অভি, আতিক, সোহান, ইকবাল, সাব্বির ও তাপস। আরেকজনের নাম জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













