নোয়াখালীতে শিশু হত্যায় ৩ জনের যাবজ্জীবন
আশ্রাফুল তানজিল, নোয়াখালী প্রতিনিধি:-নোয়াখালী সদর উপজেলার হুগলি গ্রামে শিশু মো. ইব্রাহিম (১২) হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ এ.এন.এম মোরশেদ খান এ রায় দেয়।
রায়ে দন্ডিতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডিতরা হলেন- হুগলী গ্রামের মৃত আলী আকবর চৌধুরীর ছেলে মো. ইউসুফ মিয়া (৩০), তোফায়েল আহম্মদের ছেলে মনছুর আহমেদ (৩২) ও মৃত ছায়দল হকের ছেলে বাদশা মিয়া। মামলার অপর তিন আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এটিএম মহিব উল্যাহ জানান, ২০১৩ সালে জমি নিয়ে বিরোধের জেরে হুগলি গ্রামের বদু মিয়ার শিশুপুত্র মো. ইব্রাহিমকে সাজাপ্রাপ্ত আসামিরা শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বাড়ির পাশে সুপারি গাছের সাথে ওড়না দিয়ে পেছিয়ে বেঁধে রাখে। এ ঘটনায় নিহতের বাবা বদু মিয়া বাদী হয়ে ছয়জনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার অভিযুক্তদের মধ্যে তিন জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা এবং অপর তিনজনকে অব্যাহতি দেন আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













