শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪২ টি ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ৮ জুন বেলা ১২ টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল ব্রিজের উওর পাশের সড়কে মোহন লাল মন্দিরের সামনে ৪২ টি ভূমিহীন পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভূমিহীন পরিবারের বিভিন্ন পেশার নারী, পুরুষ ও শিশুসহ অংশ নেন। 

শ্রী শ্রী মোহন লাল আখড়া মন্দিরে সভাপতি বেনী মাধব রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি জয় শংকর চক্রবর্তী, সরাইল উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দেবদাস সিংহ রায়, সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস, গোপাল চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা পরশ ঘোষ, ক্ষীরুদ চন্দ্র ঘোষ, জনি আচার্য, শুভা সূত্রধর, সোনতী সূত্রধর প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, আমাদের ভূমি নাই, বাড়ী ঘর নাই, ছেলে মেয়েদের নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবী ঘর চাই, বাড়ি চাই, মাথা গোজার ঠাই চাই। 

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ