সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘নৌকায় চড়ে’ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

দলের ২০ তম জাতীয় সম্মেলনে তিন সপ্তাহ আগেই সম্মেলন মঞ্চের নকশা প্রকাশ করেছে আওয়ামী লীগ। আগামী ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলনের মাধ্যমে দলে নতুন নেতৃত্ব আসবে।

জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরুর ২৩ দিন আগে বুধবার রাতে এই নকশা চূড়ান্ত করে সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটি।

মঞ্চ সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমাদের জাতীয় সম্মেলন সফল করতে সোহরাওয়ার্দী উদ্যানে কাজ শুরু হয়ে গেছে। নকশা চূড়ান্ত হওয়ায় এখন সে আদলে মঞ্চ নির্মাণের কাজে হাত লাগাবো আমরা।’

উপ-কমিটির নেতারা জানান, নৌকা আকৃতির এ মঞ্চটি হবে ২৫ ফুটের। পেছনে ৩৫ ফুট লম্বা এলইডি পর্দা থাকবে। মঞ্চের ডানপাশে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। ১৯৭১ সালে সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের সময় তোলা হয় ছবিটি। বামপাশে থাকবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। পেছনে থাকবে আওয়ামী লীগের পতাকার লোগো।

মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির সদস্যরা জানান, সম্মেলন মঞ্চের এই নকশা চূড়ান্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর নকশা করেছেন ছাত্রলীগের সাবেক নেতা ও চারুকলার শিল্পী ইউসুফ আলী হিরা।

মঞ্চের সামনের দিকে ২৩০ ফুট দীর্ঘ ও ১২৫ ফুট চওড়া খুঁটিবিহীন মঞ্চ থাকবে। যেখানে সাত হাজার অতিথির আসন থাকবে। এই মঞ্চে মূলত কেন্দ্রীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, বিদেশি রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিরা স্থান পাবেন।

আওয়ামী লীগের এবারের জাতীয় সম্মেলনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি, বিরোধী দল কংগ্রেস, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস, পাকিস্তানের উদারপন্থি কয়েকটি দল, চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি অব চায়না, ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী দল লেবার পার্টি, যুক্তরাষ্ট্রের দুই প্রধান দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির প্রতিনিধির পাশাপাশি রাশিয়া, জাপানসহ বন্ধুপ্রতীম বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

এর পেছনে ৪০ হাজার মানুষের ধারণক্ষমতার প্যান্ডেল থাকবে। প্রতিটি জেলার জন্য আলাদা স্থান থাকবে। যেখানে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ থাকবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী