নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আজ দোয়া মাহফিল
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আবদুল মান্নাসসহ দলের নেতাদের রোগমুক্তি কামনায় এই দোয়ার আয়োজন করা হয়েছে।
বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বাদ আসর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দলের কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত থাকবেন।
আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশব্যাপী মসজিদ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দলের নেতাদের সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশে সব দলীয় কার্যালয়ে বিএনপি’র উদ্যোগে পরে ঘোষিত দিন ও সময়ে দলের নেতাদের আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে দোয়া মাহফিল কর্মসূচি যথাযথভাবে পালনের অনুরোধ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













