পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগে সৌদিতে ভারতীয় গ্রেফতার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগে ভারতীয় এক অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় ওই নাগরিক কাবা শরিফের ছবির ওপর অন্য একটি ছবি যুক্ত করে তা ফেসবুকে পোস্ট করেছিলেন।
রিয়াদ পুলিশের এক মুখপাত্র সৌদি টেলিভিশন আল-আরাবিয়া টিভি নেটওয়ার্ককে বলেন, সৌদি তদন্ত বিভাগের কর্মকর্তারা সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন। পবিত্র কাবা শরিফকে অবমাননাকারী গ্রেফতারকৃত ভারতীয় ওই নাগরিক সৌদিতে কৃষিকাজ করতেন।
ওই মুখপাত্র আরো বলেন, গ্রেফতার ভারতীয় কাবা শরিফের ছবির ওপর একটি ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন।
পরে পুলিশ এ ঘটনায় তদন্ত করে ওই ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়। রিয়াদের আল মাজমাহ শহরের একটি কৃষিফার্মে কর্মরত ছিলেন তিনি। তবে গ্রেফতারকৃত ভারতীয় নাগরিকের পরিচয় প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













