পরকিয়ায় ধরা পড়ায় দিমিত্রভের সঙ্গে সম্পর্ক ভাঙলেন শারাপোভা!
প্রেমিক যুগলের নিজেদের জন্য ঘটনাটা হয়তো হৃদয়ে বেদনা জাগাতে পারে। কিন্তু বিশ্বজুড়ে মারিয়া শারাপোভার প্রেমিকদের জন্য সুখবরই বলা যায়! দু’বছর একসঙ্গে থাকার পর গ্রিগর দিমিত্রভের সঙ্গে সম্পর্ক ভাঙলেন রাশিয়ান এই সুন্দরী টেনিস তারকা। বুলগেরিয়ান মডেল নিকোলেতা লোজানোভার সঙ্গে দিমিত্রভকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন মারিয়া শারাপোভা। তাই তিনি সরে যান। ২৭ বছরের লোজানভা আবার বুলগেরিয়ান ফুটবলার ভালেরি বোজিনভের স্ত্রী।
তবে হাইপ্রোফাইল প্রেম দু’জনে আগেও করেছেন। যেমন, শারাপোভার আগে দিমিত্রভের প্রেমিকা ছিলেন সেরেনা উইলিয়ামস। শারাপোভার আবার সম্পর্ক ছিল টেনিস তারকা অ্যান্ডি রডিক, বাস্কেটবল তারকা সাশা ভুজাসিচ, এবং মেরুন ফাইভ গ্রুপের গায়ক অ্যাডাম লেভিনের সঙ্গে।
সম্পর্ক ভাঙা নিয়ে দিমিত্রভ ব্যাখ্যা দিয়েছেন, ‘আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। আমরা একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি।’ শারাপোভাকে নতুন জীবনের শুভেচ্ছাও জানিয়েছেন ১৬তম র্যাংঙ্কিংয়ে থাকা দিমিত্রভ৷ শারাপোভার উদ্দেশে বলেছেন, ‘আশা করি ও খুশি থাকবে। নিজের জীবনে এবং টেনিসে ও সাফল্য পাক।’ সেই সঙ্গে নিজের রাস্তাও ঠিক করে ফেলেছেন। বুলগেরিয়ানের বক্তব্য, ‘এখন আমি পুরোপুরিভাবে টেনিসে মনঃসংযোগ করতে পারব। আমি নিশ্চিত, ভাল ফল খুব শিগগিরই দেখতে পাব। এই গ্রীষ্ম আমার কাছে নতুন শুরু।’
‘বেবি ফেডেরার’ নামে পরিচিত দিমিত্রভের কাছে এই গ্রীষ্ম নতুন শুরু কারণ, শুধু প্রেমিকা নয়, পুরোনো কোচের সঙ্গেও বিচ্ছেদ ঘটেছে তাঁর। গ্র্যান্ড স্লামে আশানুরূপ ফল না করতে পেরে কোচ রজার রশিদের কাছে আর প্র্যাক্টিস না করার সিদ্ধান্ত নিয়েছেন দিমিত্রভ। শারাপোভা আবার এই সময়ে ব্রেক নিয়েছেন টেনিস থেকে। অল্প কিছু দিনের জন্য ঘুরতে চলে গিয়েছেন মন্টেনেগ্রো। সেখান থেকে পরপর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন ছবি। বিজ্ঞাপনের শুটিংও চলছে তাঁর। তার মধ্যেই প্রকাশ পেল ব্যক্তিগত জীবনের এই খবর।
আগেও যখন এ রকম গুজব রটেছে, যে দিমিত্রভের সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে শারাপোভার, তখন রাশিয়ান তারকা দাবি করেছিলেন, সে রকম কিছু ঘটেনি। এমনকি এ রকমও বলেছিলেন, তাদের বিয়ে হবে ২০১৫ সালে। রিং ফিঙ্গারে জ্বলজ্বল করত আংটি। কিন্তু হঠাত্ই ভেঙে গেল সম্পর্ক!
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













