পরপুরুষের শয্যায় স্ত্রী, স্বামীর হিংসার শিকার হতে হল প্রেমিককে
পরপুরুষের শয্যায় স্ত্রী প্রতিবেশীর গোপনাঙ্গে কুঠারাঘাত স্বামীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ওই ব্যক্তির (যিনি তার প্রতিবেশীও বটে) গোপনাঙ্গ কেটে দিল স্বামী। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের হারদা জেলার বাসপানি গ্রামে৷ ঘটনার জেরে মৃত্যু হয় বছর ৪৫ এর ওই প্রতিবেশীর৷
রাহাতগাঁও থানার পুলিশ ইন্সপেক্টর এস রঘুবংশী জানিয়েছেন, মঙ্গল নামে এক ব্যক্তি তার স্ত্রীকে প্রতিবেশী পাতিরামের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে৷ ক্ষোভে ফেটে পড়ে কুড়ুল নিয়ে পাতিরামের উপর ঝাঁপিয়ে পড়ে মঙ্গল এবং পাতিরামের গোপনাঙ্গ কেটে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাতিরামের৷
পুলিশি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলের অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে পড়েছিল পাতিরাম৷ পাতিরামকে খুন করার পর মঙ্গল স্ত্রীকে জানায়, সে পুলিশের কাছে ধরা দিতে যাচ্ছে৷ কিন্তু থানায় না গিয়ে গা ঢাকা দেয় মঙ্গল৷ ঘটনায় প্রতিবেশীর পরিবারের তরফে খুনের মামলা দায়ের করা হয়েছে৷মঙ্গলের খোঁজ তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













