সোমবার, অক্টোবর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরমাণু অস্ত্র তৈরিতে ব্যস্ত পাকিস্তান

আমেরিকার একদল বিজ্ঞানীর দাবি, প্রায় ১৪০টি পরমাণু শক্তিধর ক্ষেপনাস্ত্র ইতিমধ্যে গোপনে তৈরি করে ফেলেছে পাকিস্তান। সেগুলিতে শুধু ক্ষেপনাস্ত্র নয়, রয়েছে পরমাণু বহনযোগ্য বিমান, একাধিক গাড়ি, যাতে করে অস্ত্রগুলি বহন করে আনা হয়। স্যাটেলাইট ফেরত সেই ছবি বিশ্লেষণ করে এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন ওই বিজ্ঞানীর দল। এই সমস্ত অস্ত্রগুলির মধ্যেই রয়েছে নানা রকমের ভাগ। কয়েকটি সরাসরি ১০০ কিলোমিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। আবার, কয়েকটি আছে বেশি দূরত্বের। বলা হয়েছে পাকিস্তান ফরাসী সহযোগিতায় তৈরি করা এফ–১৬ বিমানের ক্ষমতা বাড়িয়ে পরমাণু অস্ত্র বহনে সক্ষম যন্ত্র হিসেবে প্রস্তুত করেছে। অন্যদিকে, যুদ্ধ বিমান মিরাজ–ও পরমাণু ক্ষেপনাস্ত্র বহনে সক্ষম।

এছাড়াও স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা গেছে, পরমাণু শক্তিধর ক্ষেপনাস্ত্র যুদ্ধের কাজে লাগানোর জন্য হোমওয়ার্ক প্রায় সেরে ফেলেছে নওয়াজ শরিফের দেশ। ছবিতে পরিষ্কার, একাধিক ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, একাধিক এয়ার বেস রয়েছে। পরমাণু ক্ষেপনাস্ত্র তৈরির পরিকাঠামো ইতিমধ্যে তৈরি করা হয়েছে সিন্ধ প্রদেশ, বালুচিস্তান, পাঞ্জাব প্রদেশ ও সারগোধায়। একটি বেস এখনো তৈরি হওয়া বাকি। যদি এই সমস্ত দাবি সত্যি হয়, তাহলে একথা প্রমাণিত হবে, যে আন্তর্জাতিক নিয়ম মাফিক পরমাণু অস্ত্র ব্যবহারের নিয়ম ভেঙে পাকিস্তান।

সূত্র: আজকাল

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি