পশ্চিমবঙ্গের নাম হচ্ছে ‘বঙ্গ’ বা ‘বাংলা’


দলে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম। নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য সরকারের মন্ত্রিসভা।
আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে বাংলা ভাষায় পশ্চিমবঙ্গ রাজ্যের নাম হবে ‘বঙ্গ’ বা ‘বাংলা’। আর ইংরেজিতে পশ্চিমবঙ্গের নাম আর ‘ওয়েস্টবেঙ্গল’ নয়, নাম হবে শুধুমাত্র ‘বেঙ্গল’।
এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, আগামী ২৬ আগস্ট পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানেই পশ্চিমবঙ্গের নাম বদল সংক্রান্ত প্রস্তাবটি পেশ করা হবে। রাজ্য বিধানসভায় ওই প্রস্তাব পাশ হয়ে গেলে তারপর সেটি পাঠানো হবে সংসদে।
২০১১ সালে ক্ষমতায় আসার পরই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করার ব্যাপারে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নাম ইংরেজিতে ওয়েস্টবেঙ্গল। ‘ডব্লিউ’ ইংরেজি বর্ণমালার একদম শেষদিকের লেটার। ফলে ভারতীয় সংসদে ডাকও পড়ে শেষ দিকে। এজন্য পশ্চিমবঙ্গ সম্পর্কে বলার সময় পাওয়া যায় খুবই কম। ফলে বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের জন্য ভাবনা-চিন্তা শুরু হয়। এখন থেকে ওয়েস্ট বাদ দিয়ে শুধুমাত্র বাংলা নাম হলে ইংরেজি বর্ণমালার দ্বিতীয় নম্বর হিসাবে সংসদে প্রথম দিকেই পশ্চিমবঙ্গ সম্পর্কে বলার সুযোগ মিলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













