শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘পাকিস্তানকে দাওয়াত দেওয়ার প্রশ্নই আসে না’

আওয়ামী লীগের আসন্ন ২০তম জাতীয় সম্মেলনে পাকিস্তান ছাড়া বিশ্বের সকল দেশকে দাওয়াত দেওয়ার কথা বলেছে দলটি। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অভ্যর্থনা উপ-কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

এসময় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলে পাকিস্তানকে দাওয়াত দেওয়ার একটা গুঁজব উঠেছে! আমি স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তানকে দাওয়াত দেওয়ার প্রশ্নই আসে না। যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্থক্ষেপ করেছে, একাত্তরের ঘাতকদের বিষয়ে পার্লামেন্টে কথা বলেছে। সেই পাকিস্তানকে দাওয়াত দেওয়ার প্রশ্নই উঠে না’।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনসহ কমিটির সদস্যরা।

কমিটির সভাপতি নাসিম আরো বলেন, ‘সম্মেলনের কয়েকদিন আগে আবার ব্রিফিং করে জানানো হবে।কাদেরকে দাওয়া দেওয়া হয়েছে।কোন কোন দেশের প্রতিনিধি থাকছেন’। এ বিষয়টিতে ভুল তথ্য দিয়ে খবর প্রকাশ না করতেও গণমাধ্যমের প্রতি আহবান জানান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।

উল্লেখ, আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০ তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাউন্সিল সফল করতেই দলটির বিভিন্ন উপকমিটি কাউন্সিল পূর্ব দফায় দফায় বৈঠক করে নেতাকর্মীদের কর্মপরিকল্পনা ও দায়িত্ব ভাগ করে দিচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী