বুধবার, জুন ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘পাকিস্তানকে বিচ্ছিন করার ভারতের চেষ্টা ব্যর্থ’

ভারত পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন বলে ডন নিউজের খবরে বলা হয়।

সারতাজ আজিজ বলেন, ‘ইসলামিক সহযোগী সংস্থা(ওআইসি)’র ৫৬টি দেশ, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং অন্যান্য বিশ্ব সংস্থা কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের ভিত্তিহীন অভিযোগ পুরোপুরি প্রত্যাখান করেছে।

যুক্তরাষ্ট্রের সিনেটে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা গতি না পায়নি। তিনি বলেন, ‘পাকিস্তান জোরালোভাবে ভারতের আনা অভিযোগ প্রত্যাখান করেছেন।’

তিনি জানান, পাকিস্তান সরকারের তরফ থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের নরকাবস্থার কথা বিশ্ব নেতাদের কাছে চিঠির মাধ্যমে তুলে ধরা হয়েছে। কাশ্মিরের প্রকৃত অবস্থা তুলে ধরে তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, কাশ্মিরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে তথ্যানুসন্ধানের জন্য অনুরোধ করা হয়েছে।

সারতাজ আজিজ জোর দিয়ে বলেন, ‘মোদি সরকার এই অঞ্চলটিতে ভারতীয় স্টাইলে কর্তৃত্ব আরোপ করতে চাইছে। যা পাকিস্তানের পক্ষে গ্রহণযোগ্য নয়।’ তিনি বলেন, ‘গত ৭৫ দিন কাশ্মিরে নিরীহ জনগণকে ভারতীয় বাহিনীর বর্বরতা এবং নৃশংসতা মুখোমুখি হতে হয়েছে। কাশ্মিরের মানুষ ভারতীয় বাহিনীর অমানবিক নৃশংসতার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘৮ জুলাই থেকে এখন পর্যন্ত কাশ্মিরের ১২০ জন নিরাপরাধ মানুষকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। তাছাড়া প্যালেট বন্দুক ব্যবহার করার কারণে কয়েক ডজন মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প