পাকিস্তানের গুলি কাশ্মীর সীমান্তে
কাশ্মীরে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। বিএসএফ চৌকি লক্ষ্য করে বিনা প্ররোচনায় গুলি। শত্রুপক্ষের গুলিতে নিহত ১১৯ নম্বর ব্যাটালিয়নের বাঙালি জওয়ান অভিজিত্ নন্দী। এপার থেকেও গুলিতে পাল্টা জবাব।
রবিবার দুপুর সাড়ে তিনটে থেকে কুপওয়াড়া জেলার নওগাম সেক্টরে বিএসএফ-এর চৌকি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে পাক রেঞ্জার্সরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। গুলির লড়াই চলে প্রায় আধঘণ্টা। সংঘর্ষ চলাকালীনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১১৯ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান অভিজিৎ নন্দীর।
গত কয়েকদিন ধরে জম্মু-কাশ্মীর সীমান্তে লাগাতার প্ররোচনা তৈরির চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। এর মধ্যেই কয়েকদিন আগেই পাকিস্তানের উদ্দেশে বন্ধুত্বের বার্তা দেন রাজনাথ সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বার্তার পর এক সপ্তাহও কাটল না। পাক সেনার গুলিতে মৃত্যু হল বিএসএফ জওয়ান অভিজিতের। সূত্রের খবর, এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে রাশিয়ায় একান্ত বৈঠক করতে পারেন নরেন্দ্র মোদি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













