পাকিস্তানের প্রতি ভারত-মার্কিন যৌথ হুঁশিয়ারি


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে জঙ্গিবাদ প্রসঙ্গে হুঁশিয়ার থাকতে বলেছেন। পাকিস্তান যাতে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় না দেয় সে ব্যাপারে সতর্ক থাকতে নওয়াজ সরকারকে আহ্বান জানান দু’নেতা। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে দু’নেতা বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে পাকিস্তানের মাটি সন্ত্রাসীদের ব্যবহার না করানোর জন্য সরকারকে সজাগ থাকার পরামর্শ দেয়া হয়।
পাকিস্তান ভূখণ্ডে সন্ত্রাসীদের ঘাঁটি রয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিল ভারত। ইসলামাবাদ সন্ত্রাসীদের মদদ দিচ্ছে বলে দিল্লির যে অভিযোগ ছিল, তার প্রতিফলন অবশ্য বিবৃতিতে ঘটেনি।
বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা সাঈদ সালাহ্উদ্দিনকে সন্ত্রাসী হিসেবে বিশ্বের জন্য হুমকি ঘোষণা করায় যুক্তরাষ্ট্রকে সাধুবাদ জানিয়েছে ভারত। এছাড়াও পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বা দমনে একযোগে কাজ করার বিষয়েও দু’নেতা আলোচনা করেন।
যৌথ বিবৃতিতে দু’দেশ বাণিজ্য যোগাযোগ বৃদ্ধির ব্যাপারেও আলোচনা করেন বলে জানানো হয়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এবারই প্রথম দু’নেতার সাক্ষাৎ হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













