পাকিস্তানে দাবদাহে ১৪০ জন মারা গেছেন
পাকিস্তানের করাচিতে দাবদাহে প্রায় ১৪০ জন মারা গেছেন। জিও টিভির বরাত দিয়ে সিএনএন সোমবার এই তথ্য জানিয়েছে। প্রাদেশিক স্বাস্থ্য সচিব সাইদ মাঙনেজোর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শনিবার থেকে করাচিতে ১২২ জন মারা গেছেন।
সিএনএন বলছে, শনিবারের তাপমাত্রা ৪৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।
সিএনএনআইয়ের জ্যেষ্ঠ আবহাওয়া প্রযোজক টেইলর ওয়ার্ড বলেছেন, এটি গত ১৫ বছরের মধ্যে পাকিস্তানে সর্বোচ্চ তাপমাত্রা।
তিনি বলেছেন, রবিবারের তাপামাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সামনের কয়েকদিন আরো তাপমাত্রা কমবে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জুনে করাচিতে সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। পাকিস্তান সরকার বলেছে, ১৯৩৮ সালে সর্বোচ্চ ৪৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
গত মাসে ভারতে এক সপ্তাহের মধ্যে দাবদাহে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













