পাকিস্তানে বাসে বোমা বিস্ফোরণ


পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের বহনকারী একটি বাসে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। খবর আলজাজিরা।
পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চল পেশোয়ারে স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটে।
পেশোয়ারের সুনেহরি মসজিদের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসটিতে মরদান অঞ্চলের ৪০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী ছিলেন।
পাকিস্তানের ব্যস্ত নগরী পেশোয়ার প্রায়ই তালেবানদের হামলার শিকার হয়।
হামলার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি ইন্ডিয়া টুডেকে বলেন, এই ধরনের কাপুরুষের মত হামলা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অভিযান বন্ধ করতে পারবে না।
এর আগে ৮ মার্চ খায়বার প্রদেশের চরসাদাতে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছিল। আদালত প্রাঙ্গণের বাইরে হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













