পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় আটক ৫


পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার পিছনে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করল পাক নিরাপত্তাবাহিনী। এদের মধ্যে একজন হামলাকারীদের সাহায্য করেছিল বলে জানিয়েছেন পাকিস্তান নিরাপত্তাবাহিনীর মুখপাত্র অসীম বাজওয়া। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এমনটায় জানান।
গত ২০ জানুয়ারি বাচা খান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদী হামলা চালায় একদল জঙ্গি। এ ঘটনায় একজন অধ্যাপকসহ ২১ জন প্রাণ হারায়।
তদন্তে জানা গেছে, দুর্বৃত্তরা পাকিস্তানের আফগান সীমান্তের তরখুম অঞ্চল থেকে এসেছিল। তারা লোকচক্ষুর আড়ালে থাকতে অস্ত্র নিয়ে বোরখা পরে এসেছিল বিশ্ববিদ্যালয় চত্বরে। সেইকারণে বিভিন্ন পুলিশের চেকপয়েন্টে ভালো করে তল্লাশি করা হয়নি। সেই সুযোগই কাজে লাগায় হামলাকারীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













