রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানে বিয়ের সন্ধেয় দুই বোনকে খুন করল ভাই

ফের অনার কিলিং পাকিস্তানে। বিয়ের সন্ধেয় দুই বোনকে গুলি করে হত্যা করল ভাই। মৃত দুই বোনের নাম কোসর(২২) ও গুলজার বিবি(২৮)। শুক্রবার সন্ধেয় তাঁদের ভাই নাসির হুসেন তাঁদের হত্যা করে। ওইদিন তাঁরা নিজেদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে যাচ্ছিলেন। সেইসময় এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর।

নাসির হুসেন দুই বোনের এই সম্পর্ক মেনে নেয়নি। সে চেয়েছিল তাদের পরিবারের কারও সঙ্গেই বিয়ে হোক। তাই এই হত্যা। গুলি চালানোর পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবক। পুলিশ জানিয়েছে এটা অনার কিলিং-এর ঘটনা। মৃত দুই বোনের বাবা আত্তা মহম্মদ বলেন, ‘হুসেন সব শেষ করে দিয়ে গেল। আমার পরিবারকে শেষ করে দিল। আমাদের সবাইকে শেষ করে দিল।’

দিন কয়েক আগেই অনার কিলিং-এ ভাইয়ের হাতে মৃত্যু হয় জনপ্রিয় পাক মডেল কান্দিল বালোচের। চলতি মাসেই অনার কিলিং ঠেকাতে বিল পেশ করেছেন পাক আইনমন্ত্রী। প্রত্যেক বছর অন্তত ১০০০ জনকে এই অনার কিলিং-এর শিকার হতে হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি