পাকিস্তানে ভারতীয় জওয়ান আটকের খবরে দাদির মৃত্যু


ভারতের মহারাষ্ট্রের ধুলে জেলার বোরভিহির গ্রামের বাসিন্দা ২২ বছরের চন্দু বাবুলাল চভন। ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়েছিলেন তিনি। বড় হয়েছেন দাদির কাছেই। সেই তিনি এখন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দি। এই খবর শুনে শোকে গ্রামের বাড়িতে মারা গেছেন তাঁর দাদি লীলাবাই চিন্ধা পাতিল।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, ভারতের সার্জিক্যাল অ্যাটাকের দিন ভুল করে পাকিস্তানের সীমানায় চলে যান বাবুলাল। ধরা পড়েন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে। খবর শোনার পরেই হৃদরোগে আক্রান্ত হন তাঁর দাদি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।
পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দি জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা চলছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ইসলামাবাদের সঙ্গে নয়াদিল্লির এ বিষয়ে কথাবার্তা বলছে বলে জানিয়েছেন তিনি।
বাবুলালের ছোট ভাইও ভারতীয় সেনাবাহিনীর সদস্য। তাঁর দাদা সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













