শুক্রবার, জুন ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানে মুসলিম লীগ নেতার কার্যালয়ে বোমা হামলায় নিহত ৭

পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য সরদার আমজাদ ফারুকের রাজনৈতিক কার্যালয়ে বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। বুধবার পাঞ্জাবের দেরা গাজী খান জেলার তাউনসা শরীফ এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা পুলিশ কর্মকর্তা গুলাম মুবাশির মাইকান প্রথমে পাঁচজন নিহতের খবর জানিয়েছিলেন। তিনি আরো জানান, উদ্ধারকারীরা বিস্ফোরণস্থলে ছুটে গেছে। হতাহতদের হাসাপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, হতাহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বোমা বিস্ফোরণের কারণ ও এর পেছনে কারা জড়িত রয়েছে সে ব্যাপারে তাৎক্ষনিকভাবে কোনো তথ্য জানা যায়নি। কোনো পক্ষ বা দলও এ হামলার দায় স্বীকার করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) নেতা সরদার আমজাদ ফারুকের বাসায় দুই মোটরসাইকেল আরোহী প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে দলের এক স্থানীয় নেতাও নিহত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, হামলার সময় আমজাদ ফারুক ইসলামাবাদ ছিলেন। তবে ওই সময় তার রাজনৈতিক কার্যালয়ে ৪০ জন মানুষ উপস্থিত ছিলেন। মূলত, বিচার-শালিশ ও বিভিন্ন সমস্যার কথা সাংসদকে জানাতেই লোকজন ওই কার্যালয়ে আসতো।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প