পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ১২৮৬, হাসপাতালে ৬৫০০০
প্রবল গরমে করাচিতে আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৮ দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,২৮৬। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ৬৫০০০ জন হাসপাতালে চিকিতসাধীন। একইসঙ্গে বিদ্যুত্ বিভ্রাটের জেরে করাচির স্বাভাবিক জনজীবন পুরোপুরি ব্যাহত। দোকান-বাজারে ক্রেতার সংখ্যা কম। রাস্তাঘাটও শুনশান। সমুদ্র-পাড়ে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। জনজীবন স্বাভাবিক করতে সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন। পাকিস্তানের আবহাওয়া দফতর জানিয়েছে, কয়েকদিনের মধ্যে ফের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
খুব প্রয়োজন না হলে মানুষজনকে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। গরমের হাত থেকে রেহাই দিতে আজ ছুটি ঘোষণা করে সিন্ধপ্রদেশ সরকার। তবে চিকিত্সকদের ছুটি বাতিল করা হয়েছে এবং চিকিত্সা সামগ্রীর সরবরাহ বাড়ানো হয়েছে। জিন্না হাসপাতালের সুপার সিমি জামালি জানিয়েছেন, দমবন্ধ হয়ে কিংবা ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকেই বেশিরভাগ মানুষ মারা গিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













