শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানে শিখদের নিরাপত্তায় এবার মহিলা কমান্ডার

এ যেন এক অন্য রকম পাকিস্তান। এই পাকিস্তানের দেখা খুব একটা পাওয়া না গেলেও, এরও অস্তিত্ব আছে। গুরু নানকের ৫৪৭ তম জন্মদিন উদযাপনের জন্যে তার জন্মস্থান লাহোরের নানকানা সাহিবে তিন দিন ব্যাপী একটি উত্‍‌সব আয়োজিত হয়েছিল। সেই উত্‍সবে অংশ নিতে ভারত থেকে পাকিস্তানের লাহোর শহরে গেছিলেন বহু শিখ পুণ্যার্থী। তাদের লাহোরে যাওয়ার জন্যে ব্যবস্থা করা হয়েছিল একটি বিশেষ ট্রেনের যা শুক্রবার গিয়ে পৌঁছায় ওয়াঘা রেলস্টেশনে। আর সেখানেই নিরাপত্তা দায়িত্বে ছিলেন পাকিস্তান পুলিশের মহিলা কমান্ডোরা। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে। লাহোর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত গুরু নানকের জন্মস্থান। ঐতিহাসিক এই জায়গায় সারা পৃথিবী থেকে ভক্ত সমাগম হয়। যদিও দুই দেশের মধ্যে সর্বক্ষণ কোনও না কোনও বিরোধ চলতেই থাকে, কিন্তু পর্যটকদের নিরাপত্তার বিষয়টি যে কোনও দেশের কাছেই খুব গুরুত্বপূর্ণ। বন্দুক হাতে মহিলা কমান্ডার উপস্থিতি পাকিস্তান সম্পর্কে বহু চর্চিত ধারণাই বদলে দেয়। কিন্তু এই ছবিটির সব থেকে ইতিবাচক ব্যাখ্যা হল, রাজনৈতিক এবং কূটনৈতিক স্তরে দুই দেশের মধ্যে যাই চলুক না কেন, তাতে সাধারণ পর্যটকদের নিরাপত্তার কোনও অভাব ঘটে না দুই দেশেই। আর পাকিস্তানেও মহিলারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই এগিয়ে থাকছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি