সোমবার, জুন ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানে সার্ক সম্মেলনে যাচ্ছে না ভারত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত।

আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, ‘সার্কের বর্তমান সভাপতি নেপালকে ভারত জানিয়েছে, এই অঞ্চলে ক্রমবর্ধমান আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলা এবং সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে একটি দেশের হস্তক্ষেপের ফলে এমন পরিবেশের সৃষ্টি হয়েছে, যা আগামী নভেম্বরে ইসলামাবাদে অনুষ্ঠেয় ১৯তম সার্ক সম্মেলনে যোগদানের পক্ষে সহায়ক নয়।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘বিদ্যমান পরিস্থিতিতে, ভারত সরকার ইসলামাবাদে প্রস্তাবিত সম্মেলনে যোগদান করতে অসমর্থ।’

ভারতের সরকারি বিভিন্ন সূত্র জানিয়েছে, বাংলাদেশ, আফগানিস্তান, ভুটানও এ সম্মেলন থেকে প্রত্যাহার করে নিয়েছে।

গত সপ্তাহে ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জানিয়েছিলেন, ভারত ও সার্কের অন্য সদস্যদের নিয়ে তারা যৌথভাবে সম্মেলন প্রত্যাহারের ব্যাপারে চিন্তা করছেন।

সার্কের অন্য সদস্যদের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে