বুধবার, জুন ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তান রমজানের একমাস মৃত্যুদণ্ড কার্যকর করবে না

আসন্ন রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর একমাস মেয়াদী নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। রবিবার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান। সিন্ধু প্রদেশের কারা মহাপরিদর্শক নুসরাত মাঙ্গান এএফপিকে বলেন, সিয়াম সাধনার মাস রমজানে কাউকে ফাঁসি না দেয়া একটি ঐতিহ্য। কর্তৃপক্ষ এই বছরও এ ঐতিহ্য বজায় রাখার নির্দেশ দিয়েছে।

এর ফলে আইনজীবীদের দাবি অনুযায়ী অপরাধ সংঘটনের সময় কিশোর ছিলো এমন এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আপাতত রেহাই পেলো।

বুধবার পাকিস্তান আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করে। অভিযোগ রয়েছে, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় ঐ ব্যক্তিকে নির্যাতনের মাধ্যমে খুনের অপরাধ স্বীকার করানো হয়। এছাড়া শাফকাত হোসাইন নামে এক ব্যক্তির আপিল আবেদন নাকচ করা হয়েছে। ২০০৪ সালে সাত বছর বয়সী এক শিশু হত্যার দায়ে শাফকাতের ফাঁসির আদেশ হয়েছে।

নুসরাত মাঙ্গান বলেন, কোনো দন্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসি দিতে হলে আমাদের দুই সপ্তাহ আগেই মৃত্যু পরোয়ানা চাইতে হয়। সুতরাং শাফকাতের ফাঁসি কার্যকর হবে অন্তত এক মাস পরে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও রমজানে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রাখার নির্দেশ সম্বলিত একটি প্রজ্ঞাপন জারির কথা নিশ্চিত করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প