পাকিস্তান সেনাবাহিনীকে অপমানের জন্য সার্জিকাল স্ট্রাইক চালানো হয়নি


গত মাসের শেষের দিকে পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় সার্জিকাল স্ট্রাইক চালায় ভারত। তবে এই স্ট্রাইক পাকিস্তানের সেনাবাহিনীকে অপমানের জন্য চালানো হয়নি। এমনটাই দাবি করেছে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কাশ্মিরের উরিতে ভারতীয় সেনাঘাঁটিতে হামলায় ১৮ ভারতীয় সেনা নিহতের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানকে দায়ী করেছিল ভারত। এরপরই নিয়ন্ত্রণ রেখায় সার্জিকাল স্ট্রাইক চালায় ভারত। তবে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতেই ওই অভিযান চালানো হয়েছিল। পাক সেনাবাহিনীকে অপমান বা ছোট করার উদ্দেশে এই অভিযান চালানো হয়নি।
এক কর্মকর্তা বলেছেন, সার্জিকাল স্ট্রাইকের ঘটনায় কোনো সেনারই অপমানিত হওয়ার কিছু নেই। এই অভিযানকে কাউন্টার টেরোরিজম অপারেশন ছাড়া আর কিছুই নয়।
সার্জিকাল স্ট্রাইকের দু’সপ্তাহ পর দিল্লি বলছে তারা পাকিস্তানকে সঠিক বার্তা দিতে পেরেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













