মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাক সন্ত্রাসী সন্দেহে দুই মুসলিম যুবককে নির্মমভাবে পেটাল পুলিশ

ভারতের মুম্বাইয়ে দু’জন মুসলিম যুবকের উপরে নির্মমভাবে অত্যাচার করল পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রা এলাকার ওই যুবকদের পরিবারের অভিযোগ, তাদের ছেলেদের পাকিস্তানি সন্ত্রাসী বা আইএসআইএলের এজেন্ট সন্দেহে গ্রেফতার করে নিয়ে গিয়ে নির্দয়ভাবে পেটানো হয়। পরে পুলিশের পক্ষ থেকে ওই যুবকদের ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাওয়ার কথা বলা হয় বলে অভিযোগ। ১৯ বছর বয়সী আসিফ শেখ এবং দানিশ শেখ নামে ওই যুবকরা স্থানীয় জিমের ট্রেনার। ভাবা হাসপাতাল থেকে ফেরার পথে পুলিশ শনিবার সকালে তাদের ধরে থানায় নিয়ে যায়। আসিফকে ৩ ঘণ্টা ধরে বেল্ট এবং লাঠি দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। আজ (রোববার) হিন্দি নিউজ চ্যানেল ‘আজতক’ এবং অন্যান্য গণমাধ্যেমে প্রকাশ, আসিফ এবং দানিশ একই বিল্ডিংয়ে থাকে। শুক্রবার এই দু’জন নিজেদের এক প্রতিবেশীকে দেখতে হাসপাতালে গিয়েছিল। তাদের প্রতিবেশী হার্নিয়া অপারেশন জনিত কারণে হাসপাতালে ভর্তি ছিল। আসিফের এক প্রতিবেশী জাভেদ জানান, হাসপাতালে যিনি ভর্তি আছেন তিনি আসিফের আত্মীয়। তাকে দেখে বেশি রাতে বাইকে করে ফেরার পথে পুলিশ তাদের থানায় ধরে নিয়ে যায়। সেখানে প্রথমে দানিশকে চড় মারে পুলিশ। এতে আসিফ হস্তক্ষেপ করে তাকে মারা হচ্ছে কেন তা জানতে চাইলে এতেই ক্ষিপ্ত হয়ে যায় পুলিশ। তারা আসিফকে জোর করে ইন্টেরোগেশন রুমে নিয়ে গিয়ে টেবিলের ওপরে শুইয়ে ফেলে ৩ ঘণ্টা ধরে বেল্ট এবং লাঠি পেটা করে নির্যাতন চালায় বলে অভিযোগ। আসিফের হাত, পিঠ এবং পায়ে মারাত্মকভাবে চোট লেগেছে। গণমাধ্যেমে পুলিশি বর্বরতার কথা প্রকাশ পাওয়ায় অবশেষে এই ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সিনিয়র ইনস্পেক্টর রামচন্দ্র ধালবে এ ঘটনার তদন্ত শুরু করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প