পাঠানকোট হামলার মূল হোতা গ্রেফতার


পাঠানকোট হামলার মূল হোতা মাওলানা মাসুদ আজহারকে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ। একই সঙ্গে মাসুদ আজহারের ভাই ও আরো কয়েকজন গ্রেফতার করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
মাওলানা মাসুদ আজহার পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের সন্ত্রাসী সংগঠন জাইশ-ই-মোহাম্মাদের (জেইএম) প্রধান। জেইএমের কয়েক শ সদস্য রয়েছে।
ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে বিমানঘাঁটির সাতজন নিহত হয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতের যৌথবাহিনীর অভিযানে নিহত হয় ছয় হামলাকারী। জেইএম এই হামলার দায় স্বীকার করে।
পাঠানকোটে হামলার কয়েক দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকস্মিক সফরে পাকিস্তানে যান। দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে শীর্ষ দুই নেতা একমতে পৌঁছান।
এদিকে এই হামলার ফলে ১৫ জানুয়ারি অনুষ্ঠেয় ভারত-পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনিশ্চিত হয়ে পড়ে। ভারত জানায়, পাঠানকোট হামলার সন্ত্রাসীদের বিষয়ে পাকিস্তান কী ধরনের উদ্যোগ নিচ্ছে, তার ওপর নির্ভর করছে বৈঠক হবে কি হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













