পারমাণবিক অস্ত্র শোপিস নয়: পাকিস্তান
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ প্রয়োজনে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন। পাকিস্তানের সময় টিভিতে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আমাদের যেসব পারমাণবিক বোমা রয়েছে, যেগুলো আমরা ডেভেলপ করেছি। এগুলো নিজেদের হেফাজতের জন্যেই রেখেছি। ডিভাইসগুলোকে শোপিস হিসেবেতো রাখিনি আমরা।
ভারত যদি পাকিস্তানের আকাশসীমায় কোন সন্ত্রাসী কার্যক্রম চালায় তবে বিমান বাহিনী এর জবাব দেয়ার জন্য প্রস্তুত আছে। পাকিস্তানের মন্ত্রী দাবি করেছেন, কাশ্মির সংকট সমাধানে পাকিস্তান যতোটা আগ্রহী ভারত ততোটা নয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এর আগেও উড়ি হামলার ঠিক একদিন আগে আসিফ জিও টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে একই ধরনের হুমকি দিয়েছেন।
উরিতে ১৮ সেনা নিহতের ঘটনাটি ভারতের নিজেদের পরিকল্পনায় করা বলেও দাবি করেছেন খাওয়াজা আসিফ। কাশ্মির ইস্যু থেকে বিশ্বের চোখ ফিরিয়ে নেয়ার জন্য এই করা হয়েছে বলে দাবি তার। অন্যদিকে ভারতের দাবি, পাকিস্তানের সন্ত্রাসীদের হামলায় উরিতে ভারতের সেনা নিহত হয়েছে বলে তাদের কাছে প্রমাণ আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













