শনিবার, জুন ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশকে না জানিয়ে শারীরিক সম্পর্কে নিষেধাজ্ঞা !

এক মার্কিন নাগরিকের শারীরিক সম্পর্ক স্থাপনের ওপর কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাজ্যের পুলিশ। এমন কোনো সম্পর্ক করার অন্তত ২৪ ঘণ্টা আগে বিষয়টি পুলিশকে অবহিত করতে ওই ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের উত্তর ইয়র্কশায়ার পুলিশের ভাষ্যমতে, ওই মার্কিন নাগরিকের মাধমে যৌন নিপীড়নের ঘটনা ঘটার ঝুঁকি থাকায় তিনি জননিরাপত্তার জন্য হুমকি। তবে ওই মার্কিনির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।

সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, ওই মার্কিনির ইন্টারনেট ব্যবহারেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। একই সঙ্গে মোবাইলে তাঁর কথোপকথন ও বার্তা আদান-প্রদানের ওপর পুলিশ কড়া নজর রাখছে।

জানা গেছে, যৌন নিপীড়নের ঝুঁকির বিষয়টি যুক্তরাজ্যের কোনো আদালত যে কোনো সন্দেহভাজনের ওপর আরোপ করতে পারেন। এ ক্ষেত্রে পূর্বে এমন কোনো অভিযোগ হয়েছে কি না তা বিবেচ্য নয়। আর পূর্ণ যৌন নিপীড়নের ঝুঁকির নিষেধাজ্ঞার আদেশ দুই বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। আর এই আদেশ অমান্য করলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে।

যুক্তরাজ্যের নারীদের সুরক্ষায় নিয়োজিত সংগঠন ‘এন্ড ভায়োলেন্স এগেইনস্ট ওমেন’-এর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ গ্রিন বলেন, ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ায় যৌন নিপীড়নের ঝুঁকি আইন প্রয়োজন হয়ে উঠেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প