পুলিশ স্টেশনে বন্দুক ধারীদের হামলা :ভারতে
পাঞ্জাব প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী গুরুদাসপুর জেলায় খুব ভোরের দিকে এই হামলা চালায় একদল সশস্ত্র হামলাকারী। শুরুতে তারা একটি গাড়ি ছিনতাই করে এবং এরপর একটি বাস স্টেশনে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। পরে পুলিশ স্টেশনের ভেতর প্রবেশ করে হামলাকারীরা
এসময় সংঘর্ষে ৫জন নিহত হয় এবং আহত হয় ৬ জন। নিহতদের একজন পুলিশের সদস্য বলে জানা যাচ্ছে।
হামলাকারীরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা বলে মনে করছেন ভারতীয় কর্মকর্তারা। ভারতীয় পুলিশের শীর্ষ একজন কর্মকর্তা এপি নিউজকে এমনটাই জানিয়েছেন। দিনকর গুপ্তা নামে ওই পুলিশ কর্মকর্তা বলেন, অস্ত্রধারীরা পুলিশ ব্যারাক দখলে নিলে পুলিশ সদস্যদের সাথে তাদের গুলি বিনিময় হয়।
এ ধরনের হামলার ঘটনা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রায়ই ঘটলেও, পাঞ্জাবে এমন নজির বেশ বিরল। হামলার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ভারতীয় সেনাবাহিনী অভিযান শুরু করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













