পৃথিবী ঘুরছে, ভিডিও প্রকাশ করল নাসা (ভিডিওসহ)
অপূর্ব বর্ণময় পৃথিবী প্রতিদিন নিজের অক্ষের ওপর ঘুরছে। এরই একটি ভিডিও প্রকাশ করল নাসা। নাসা একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। এই সাইটেই দেখা যাবে পূর্ণ আকারের পৃথিবীর আলোকিত অংশের ছবি।
নাসার আর্থ পলিক্রোম্যাটিক ইমেজিং ক্যামেরা (ইপিআইসি) থেকে তোলা ১২ থেকে ৩৬ ঘন্টা আগে তোলা ডজন খানেক ছবি দিনে একবার করে ওই সাইটে পোস্ট করা হবে। ইপিআইসি-তে তোলা ছবিগুলি পরপর পোস্ট করা হবে। যা থেকে স্পষ্ট বোঝা যাবে পৃথিবী ঘুরছে।এভাবে একটি দিনের পুরো পৃথিবীর ছবি দেখা যাবে।
ওয়েবসাইটটি রয়েছে একটি আর্কাইভও। তারিখ ও মহাদেশের ভিত্তিতে সার্চ করলে ইপিআইসি-র তোলা ছবি খুঁজে পাওয়া যাবে।
ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি (ডিএসসিওভিআর) থেকে ১০ লক্ষ মাইল দৃর থেকে এই ছবি তোলা হয়েছে। ইপিআইসি একটি চার মেগাপিক্সেল সিসিডি ক্যামেরা ও টেলিস্কোপ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













