পে-স্কেল বাস্তবায়নে লাগবে ২৩৮২৮ কোটি টাকা
নতুন পে-স্কেল বাস্তবায়নে বর্ধিত বেতন-ভাতার জন্য সরকারের বাড়তি খরচ হবে ২৩ হাজার ৮২৮ কোটি ১৭ লাখ টাকা। তবে এ বছর শুধু বর্ধিত বেতন দিতে হবে ১৫ হাজার ৯০৪ কোটি ২৪ লাখ টাকা।
সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, নতুন পে-স্কেলে এ বছর শুধু বেতনের অংশ ১ জুলাই থেকে কার্যকর হবে।
নতুন পে-স্কেল অনুযায়ী ভাতার বিষয়ে তিনি জানান, ২০১৬ সালের ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত ভাতা পাবেন। এটা কার্যকর হলে আগামী বছর বেতন-ভাতা খাতে সরকারের বাড়তি খরচ হবে ২৩ হাজার ৮২৮ কোটি ১৭ লাখ টাকা।
অষ্টম পে-স্কেলে সর্বোচ্চ বেতন হচ্ছে ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা। নতুন কাঠামোতেও বেতনের গ্রেড ২০টি বহাল রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত পে-কমিশন তাদের প্রতিবেদনে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড তুলে দেওয়ার সুপারিশ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













