শনিবার, জুন ২৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্যারিস হামলাকারীকে তিনবার আটকের সুযোগ পেয়েছিল পুলিশ

ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ও হামলাকারীদের অন্যতম সালাহ আব্দেসলামকে পুলিশ তিনবার আটকের সুযোগ পেয়েছিল। হামলার পর সালাহ যে গাড়িটিতে পালিয়ে গিয়েছিলেন, ওই গাড়িটির মালিকের আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। আত্মঘাতী বোমা ও বন্দুকধারীদের গুলিতে নিহত হয় ১৩২ জন। ঘটনার পরের দিন অর্থাৎ শনিবার হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। এ ঘটনার পর পুরো ইউরোপজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। নিরাপত্তার কারণে গতকাল জার্মানির হ্যানওভারে জার্মানি ও নেদারল্যান্ডসের ফুটবল ম্যাচ বাতিল করা হয়।

জেভিয়ার ক্যারেত নামের ওই আইনজীবী জানান, হামলার রাতে বেলজিয়ামের নাগরিক সালাহ আব্দেসলাম যে গাড়িতে করে পালিয়ে যাচ্ছিলেন, সেটি তিনবার আটক করেছিল পুলিশ। গাড়ির ভেতরে যে ব্যক্তিটি ছিল তার সম্পর্কে পুলিশের কোনো ধারণাই ছিল না।

বেলজিয়ান টেলিভিশন চ্যানেল আরটিবিএফকে ক্যারেত বলেন, হামলাকারী আব্দেসলাম হামলার দুই ঘণ্টা পর গাড়ির মালিক মোহাম্মদ আমরিকে ফোন করে জানান, তার গাড়িটি নষ্ট হয়ে গেছে এবং ব্রাসেলসে যাওয়ার জন্য আমরির গাড়িটি প্রয়োজন। আমরি ধারণাও করতে পারেনি তার বন্ধু দুই ঘণ্টা আগে কী কাণ্ড ঘটিয়ে এসেছেন। আমরির ওই আইনজীবী আরো জানান, তল্লাশির জন্য ইউরোপে আরব তরুণদের গাড়ি পুলিশ একটু বেশিই থামায়। এ কারণে আমরিও বন্ধুকে সন্দেহ করতে পারেননি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প