প্রথম ঈদের ছুটি পেলেন নিউ ইয়র্কের স্কুল শিক্ষার্থীরা
ঈদের ছুটি পেলো নিউইয়র্ক সিটির ১৪ শতাধিক সরকারি স্কুলের ১০ লক্ষাধিক ছাত্র-ছাত্রী। এখানে সাড়ে তিন শত বছরের ইতিহাসে এই প্রথম ঈদের ছুটি হলো। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই ছুটি পালিত হবে। ‘নিউইয়র্ক সিটির ৮০ লাখ অধিবাসীর মধ্যে ১০ লাখের মত মুসলমান এবং পাবলিক স্কুলের প্রতি ১০ জনের একজন মুসলমান ছাত্র।’- সেনসাস ব্যুরোর সর্বশেষ তথ্য।
নিউইয়র্ক সিটির ডেমক্র্যাট মেয়র বিল ডি ব্লাসিয়োর নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী পাবলিক স্কুলে ঈদের ছুটির বিধি হয়েছে। সে অনুযায়ী ঈদুল ফিতরের দিন সর্বপ্রথম ছুটি ছিল।
কিন্তু এবারের ঈদুল ফিতরের সময় গ্রীষ্মকালীন ছুটি চলায় সেটি কর্তব্যে আসেনি। তাই ঈদুল আযহার দিন থেকেই নিউইয়র্কের ছাত্র-ছাত্রীরা এ ছুটি পেলো। নিউইয়র্ক সিটি স্কুল সিস্টেম হচ্ছে যুক্তরাষ্ট্রে সর্ববৃহৎ একটি সংস্থা। এর আগে ঈদ উপলক্ষে ছুটির রেওয়াজ চালু হয়েছে নিউজার্সি, ম্যাসেচুসেটস এবং ভারমন্ট অঙ্গরাজ্যে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













