প্রধানমন্ত্রীর ইফতার পরিবার ও আত্মীয়স্বজনের জন্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে গতকাল শনিবার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেন।
প্রধানমন্ত্রী অতিথিদের জন্য সাজানো বিভিন্ন টেবিলে যান, তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন। ইফতারের আগে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইহসানুল হক মোনাজাত পরিচালনা করেন।
এলজিআরডি ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহ্মেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ এফ এম বাহাউদ্দিন নাছিম, ইমরান আহমেদ, শেখ হেলাল উদ্দিন, শেখ ফজলে নূর তাপস, মাহবুব আরা গিনি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান অন্যান্যের মধ্যে ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













