প্রধানমন্ত্রীর জন্মদিনের কর্মসূচি বাতিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন (২৮ সেপ্টেম্বর) উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি বাতিল করেছে বাংলাদেশ শিশু একাডেমী।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ শিশু একাডেমীর প্রোগ্রাম অফিসার মো. মঞ্জুর কাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত শিশু একাডেমী কর্তৃক গৃহীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিনের সকল কর্মসূচি বাতিল করা হয়েছে।
এই বিষয়ে শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন বলেন, মূলত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর কারণেই প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হাতে নেওয়া কর্মসূচি বাতিল করা হয়েছে। আগামী ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শিশু একাডেমীতে আসবেন। এর মধ্যে আমাদের আগে থেকে ঠিক করা টানা শিডিউল রয়েছে। সেই কারণেই প্রধানমন্ত্রীর জন্মদিনের এই কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













