শনিবার, অক্টোবর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘প্রধানমন্ত্রীর পূর্বপুরুষেরা ধর্মপ্রচারে এসেছিলেন’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বপুরুষেরা আরব থেকে ইসলাম প্রচারের জন্য এ দেশে এসেছিলেন। প্রধানমন্ত্রী একজন মুসলমান। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করেন না।

আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ সকল ধর্মের স্বাধীনতায় যেমন বিশ্বাস করে। ঠিক তেমনই ইসলাম ধর্মের মান মর্যাদা ঠিক রাখতেও বদ্ধপরিকর।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ কার্যকর পদক্ষেপ নিতে কখনো কুণ্ঠাবোধ করে না। সেটা গতকাল (রোববার) দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রমাণিত হয়েছে।’ তিনি দাবি করেন, ‘খালেদার জিয়ার আশপাশে কিছু স্বীকৃত নাস্তিক আছে।

এমন কিছু স্বীকৃত নাস্তিক আছে, যারা তাঁর বক্তব্য লিখে দেয়।’ বিএনপি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির নেতারাসহ অন্যান্য দল নির্বাচন এলেই ইসলামের লেবাস ধারণ করে।

তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, তাদের সঙ্গে জোট বেঁধেছে বিএনপি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হাসিবুর রহমান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী