বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শাবানা ও মৌসুমী

হঠাৎ করেই চলচ্চিত্র ছেড়ে দেন চিত্রনায়িকা শাবানা। লোকচক্ষুর আড়ালেও চলে যান। দেশ ছেড়ে পাড়ি জমান সেুদুর আমেরিকায়। পরিবার-পরিজন নিয়ে সেখানেই থিতু এখন। দেশে খুব একটা আসেন না। দেশের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখেন না। আর সাংবাদিকদের সঙ্গে তো কোন কথাই বলেন না। যাপিত জীবনেও তিনি এখন আড়াল হয়ে থাকেন।

শাবানা সম্প্রতি দেশে এসেছেন। তারপরও প্রকাশ্যে আসেননি। তিনি ঢাকায় কোথায় আছেন, কেমন আছেন-তা-ও জানা যাচ্ছে না। তবে তিনি যে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তা নিশ্চিত হওয়া গেছে। এমন একটি ছবি ফেসবুকে দিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তার ফেসবুক বার্তা থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাবানা, আলমগীর, ওয়াহিদ সাদিক ও মৌসুমী। ছিলেন গুলজার নিজেও। এই সাক্ষাৎ পর্ব নিয়ে তিনি লিখেছেন, “শাবানা আপাকে দেখার সাথে সাথেই তিনি (প্রধানমন্ত্রী) দু’হাত বাড়িয়ে দিয়ে তাঁকে বুকে টেনে নিলেন। শাবানা আপাও আবেগে আপ্লুত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন। এ সময় মৌসুমী কাছেই দাঁড়িয়ে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও ডেকে বললেন, তুমিও আসো। মৌসুমী কাছে গেলে তাকেও বুকে জড়িয়ে ধরলেন জনদরদী এই নেত্রী। তার পর আমি ধারণ করলাম তাঁদের বিরল মুহূর্তের এই ছবিটি।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ