প্রাচীনকালে ঋতুস্রাবের সময় যা ব্যবহার করতেন নারীরা… জানলে অবাক হবেন


প্রযুক্তি আর বিজ্ঞানের ছোঁয়া এখন সবখানে। নারীদের বিশেষ দিনগুলোর কথা ভেবে তৈরি হচ্ছে নানান ধরনের স্যানিটারি ন্যাপকিন। কদিন আগে দেখা গেল, এক বিজ্ঞানী এমন প্যান্টি আবিস্কার করেছেন, যা কিনা দুই বছর পর্যন্ত ব্যবহার করা যাবে, কিন্তু বিশেষ দিনগুলোতে দাগের ভয় নেই। এসব তো গেল আধুনিক যুগের কথা। কখনও কি ভেবেছেন, ঋতুস্রাবের দিনগুলোতে আগেকার দিনের নারীরা কি ব্যবহার করতে? কিভাবে কাটাতেন তারা এই দিনগুলো? কেমন করে সামলাতেন সবকিছু? এই প্রশ্নের উত্তরে বেশ কিছু আজব উত্তর মিলেছে সম্প্রতি।
প্যাপিরাস: এক ধরনের মোটা কাগজ ব্যবহার করতেন নারীরা। যা প্রাচীন মিশরবাসী ব্যবহার করতেন লেখার জন্য। এই কাগজই সে সময়ের মেয়েরা ভিজিয়ে নরম করে নিতেন আর তা ঋতুস্রাবের সময় ব্যবহার করতেন।
শৈবাল: প্রাচীনকালে মেয়েরা ঋতুস্রাবের সময় শৈবাল ব্যবহার করতেন। কিছু গাছ একত্রিত করে একটি কাপড়ের ভিতরে ঢুকিয়ে তা সেলাই করে নেওয়া হত।
বালি: এই পদ্ধতি ব্যবহার করতেন চিনের বাসিন্দারা। একটি কাপড়ে প্রচুর বালি ভরে নেওয়া হত। যখন কাজ শেষ হয়ে যেত, বালি ফেলে দিয়ে কাপড়টি ধুয়ে নেওয়া হত।
ঘাস: শৈবাল বা বালির মতোই ঘাস ও কাপড়ে ভরে ব্যবহার করা হত। এই উপায়ে ঋতুস্রাবের সমস্যা থেকে সাময়িক মুক্তি পেতেন মেয়েরা। যদিও এই উপায় একেবারেই স্বাস্থ্যসম্মত ছিল না।
ব্যান্ডেজ: এই পদ্ধতি ফ্রান্সের নার্সরা আবিষ্কার করেছিলেন। যখন তারা দেখলেন সৈনিকের রক্ত অনায়াসেই ব্যান্ডেজগুলি শুষে নিতে পারছে, তখনই ঋতুস্রাবের সময় এগুলি ব্যবহার করার কথা মাথায় আসে তাদের।
কাঠ: অবিশ্বাস্য মনে হলেও প্রাচীন গ্রিসের নারীরা এই সময়ে কাঠের ব্যবহার করতেন। ছোট কাঠের টুকরো নিয়ে তার উপরে পশম বা কাপড় লাগিয়ে নিতেন। কিন্তু সেটি বেশ কষ্টদায়ক প্রক্রিয়া ছিল।
সূত্র- ইন্ডিয়া টাইমস
এই সংক্রান্ত আরো সংবাদ


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন













